রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতের নাম মোঃ ইয়াছিন হোসেন (৩২)।
শুক্রবার (২২ মে) রাত ১০টা ১৫ মিনিটে উত্তরা পশ্চিম থানাধীন ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর রোডে অবস্থিত বুসরা ট্রেডার্স এন্ড লন্ড্রি দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ওই দোকানে ফেনসিডিল বিক্রির উদ্দেশ্যে একজন মাদক কারবারি অবস্থান করছে। পরে অভিযান পরিচালনা করে ইয়াছিন হোসেনকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
