রাজধানীর উত্তরা পূর্ব থানার চার নম্বর সেক্টর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পূর্ব থানা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি মো. জোবায়েদ হোসেন সিদ্দিক (৩৭)। এ সময় তার কাছ থেকে ১৯৮ পিস ইয়াবা, চার বোতল ফেনসিডিল এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২ জুলাই) রাত পৌনে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা চার নম্বর সেক্টরের ১৯ নম্বর রোডে সোনালী ব্যাংকের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জোবায়েদ দীর্ঘদিন ধরে ইয়াবা, ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক রাজধানী ও আশপাশের এলাকায় বিক্রির কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
