ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৫৫
আজকের সর্বশেষ সবখবর

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরেজমিনে তদারকি রেল প্রতিমন্ত্রীর

সত্যের কন্ঠ
মার্চ ২০, ২০২৬ ১২:০০ অপরাহ্ণ
পঠিত: 75 বার
Link Copied!

ঈদযাত্রা নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় হচ্ছে কিনা তা সরেজমিনে পর্যবেক্ষণে ঢাকা থেকে কক্সবাজারগামী ট্রেনে যাত্রা করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন তিনি।

রাত পৌনে ২টার দিকে প্রতিমন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঈদযাত্রার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য রাত ১১টায় কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যাওয়া ট্রেনে তিনি যাত্রা শুরু করেন।

পথিমধ্যে তিনি সাধারণ যাত্রীদের সঙ্গে কথা বলেন, তাদের অভিজ্ঞতা শোনেন এবং নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পোস্টে আরও উল্লেখ করা হয়, ঈদের ছুটিতে সবাই যখন পরিবারের সঙ্গে সময় কাটাতে ব্যস্ত, তখন জনগণের ভোগান্তি কমাতে নিজের দায়িত্বকে অগ্রাধিকার দিয়েছেন তিনি। ‘সবার আগে জনগণ’—এই প্রতিশ্রুতিই তার কাজের মূল অনুপ্রেরণা বলে জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।