ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৫
আজকের সর্বশেষ সবখবর

**ইরানে বিমান হামলা আপাতত বন্ধের ঘোষণা ইসরাইলের**

সত্যের কন্ঠ
অক্টোবর ২৬, ২০২৪ ১১:১৫ পূর্বাহ্ণ
পঠিত: 281 বার
Link Copied!

ইসরাইল ইরানে বিমান হামলার আপাতত সমাপ্তি ঘোষণা করেছে। শনিবার (২৬ অক্টোবর) সকালে ইসরাইলের সামরিক বাহিনীর মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেন।

বিবিসি জানিয়েছে, শুক্রবার রাতে ইসরাইলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী গত কয়েক মাস ধরে ইরানের হামলার প্রতিক্রিয়ায় ইরানের সামরিক স্থাপনাগুলোতে নির্দিষ্টভাবে আঘাত করছে।’ যুক্তরাষ্ট্রও ইরানে ইসরাইলের এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

শনিবার সকালে ইসরাইলের সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি ইরানে হামলা সমাপ্তির ঘোষণা দেন।

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর একটি ভিডিও বার্তায় হাগারি বলেন, ‘ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় ইসরাইলের পাল্টা হামলার সমাপ্তি টানার সিদ্ধান্তে পৌঁছেছি।’

তিনি আরও বলেন, ‘আমরা ইরানে নির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছি এবং তাৎক্ষণিক হুমকির অবসান ঘটিয়েছি। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী সফলভাবে মিশন শেষ করেছে।’

হাগারি সতর্ক করে আরও বলেন, যদি ইরান নতুন করে আক্রমণ চালায়, তবে ইসরাইল প্রতিক্রিয়া জানাতে বাধ্য হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।