বিশেষ অভিযান পরিচালনা করে দোহার থানাধীন পানকুন্ডু সাকিনস্থ বাসষ্ট্যান্ড সংলগ্ন রাস্তার উপর হতে অবৈধ দুই মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ২১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে দোহার থানায় নিয়মিত মামলা রুজু করত:
আসামি : ১. শেখ জুলহাস (৩৫), পিতা-মৃত শেখ লতিফ, গ্রাম- শিলাকোঠা (বাংলাবাজার) , থানা-দোহার, জেলা-ঢাকা,
২. মনির খান (৫২), পিতা-মান্নান খান, মাতা-মমতাজ বেগম, গ্রাম- রাজাপুর (ইউপি-জয়কৃষ্ণপুর), থানা-নবাবগঞ্জ, জেলা-ঢাকা
এএসপি দোহার সার্কেল আশরাফুল আলম উক্ত দুই মাদক ব্যবসায়ীদের কে ধরায় দোহার থানা টিমকে ধন্যবাদ জানান ।
মাদক ব্যবসায়ী সমাজের ও জাতির শত্রু । মাদকের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে অসংখ্য যুব সমাজ। মাদক গ্রহণকারীরা ইচ্ছা না থাকা সত্ত্বেও অনেক সময় তারা বিভিন্ন ক্রাইমের সাথে জড়িয়ে পড়ছেন। যুব সমাজকে বাঁচাতে অতি দ্রুত এর নিস্তার প্রয়োজন এছাড়া মাদকের বিরুদ্ধে সকলকে কঠোর প্রতিবাদী হতে হবে।
তিনি আরো বলেন, এলাকাবাসী সহযোগিতা করলে মাদক ব্যবসায়ীদের শিকড় তুলে ফেলবেন। কাউকেই ছাড় দেওয়া হবে না। এ এসপি দোহার সার্কেল আরো বলেন মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এবং তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে।
আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
