ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:১৪
আজকের সর্বশেষ সবখবর

আরেকবার সুযোগ পেলে বাংলাদেশের কোনো মানুষ ভূমিহীন থাকবে না: প্রধানমন্ত্রী

সত্যের কন্ঠ
আগস্ট ২৫, ২০২৩ ১১:৩৯ পূর্বাহ্ণ
পঠিত: 181 বার
Link Copied!

আরেকবার সুযোগ পেলে বাংলাদেশের কোনো মানুষ ভূমিহীন থাকবে না। দক্ষিণ আফ্রিকায় প্রবাসীদের অংশগ্রহণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দক্ষিণ আফ্রিকায় সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া হয় নাগরিক সংবর্ধনা। জোহানেসবার্গের কুরতুবা কনভেনশন সেন্টারে দক্ষিণ আফ্রিকা শাখা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সংবর্ধনায় ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী।

বর্তমান সরকারের নানা উন্নয়ন চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু তৈরি করে নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী বলেন, নিজস্ব অর্থায়নে আমরা পদ্মা সেতু গড়তে পেরেছি। এটা বাংলাদেশের সক্ষমতাকে প্রমাণ করে। ইনশাল্লাহ, আরেকবার সুযোগ পেলে বাংলাদেশের কোনো মানুষ ভূমিহীন-ঠিকানাহীন থাকবে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি সবসময়ই নির্বাচন বানচাল করতে চেয়েছে। ভোট চুরি করে ক্ষমতায় যাওয়াই বিএনপির স্বভাব। তিনি বলেন, বিএনপি কোনোদিন জনগণের ভোটে বিশ্বাস করেনি। কারণ, তাদের সৃষ্টি হয়েছে ডিক্টেটরের পকেট থেকে। ভোট চুরি করে নির্বাচন করাটাই তাদের স্বভাব।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।