ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৪৯
আজকের সর্বশেষ সবখবর

আজও ৬ ডেঙ্গুরোগীর মৃত্যু, আক্রান্ত ১৪২৪

সত্যের কন্ঠ
জুলাই ১৬, ২০২৩ ১০:০৩ অপরাহ্ণ
পঠিত: 453 বার
Link Copied!

ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু বেড়ে দাঁড়ালো ১০৬ জনে। অন্যদিকে এ সময়ের মধ্যে দেশে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক হাজার ৪২৪ জন।

রোববার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার (১৫ জুলাই) সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৪২৪ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৭৪১ জন। ঢাকার বাইরের বাসিন্দা ৬৮৩ জন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।