রাজধানীর ধানমন্ডি ও বনানী এলাকায় অভিযান চালিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা চুরি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ।
শুক্রবার (১৭ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে মো. হানিফ কাজী (৫১) ও মো. রশিদুল ইসলামকে (২৫) গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫ লাখ টাকা মূল্যের ৫টি চোরাই ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, তারা যাত্রী সেজে অটোরিকশায় উঠে চালককে বিভিন্ন অজুহাতে দূরে পাঠিয়ে সুযোগ বুঝে রিকশা নিয়ে পালিয়ে যেত। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
