ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:২১
আজকের সর্বশেষ সবখবর

হাতিরঝিলকে আধুনিক নতুন পরিকল্পনা, পরিচ্ছন্নতা কার্যক্রমে সন্তোষ প্রতিমন্ত্রীর

সত্যের কন্ঠ
জুন ২৭, ২০২৬ ১:৩৪ অপরাহ্ণ
পঠিত: 118 বার
Link Copied!

মোসাদ্দেক বিল্লাহ আবির:

রাজধানীর অন্যতম বিনোদন ও জলাভূমিভিত্তিক নগর অবকাশকেন্দ্র হাতিরঝিলকে আরও পরিচ্ছন্ন, নিরাপদ ও আধুনিক করে গড়ে তুলতে চলমান কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি।

শনিবার (২৭ জুন) সকালে হাতিরঝিল এলাকায় পরিচালিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে এসে তিনি গত সাত দিনের কার্যক্রমের অগ্রগতির প্রশংসা করেন এবং এ উদ্যোগ ধারাবাহিকভাবে বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শনে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, এমপি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোঃ আমিনুল ইসলাম এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান প্রকৌশলী মোঃ রিয়াজুল ইসলাম উপস্থিত ছিলেন। এ সময় রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মোঃ রিয়াজুল ইসলাম বলেন, শুধু সরকারি উদ্যোগ নয়, হাতিরঝিলের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় সাধারণ মানুষের সচেতনতাও সমান গুরুত্বপূর্ণ। তিনি দর্শনার্থীদের নির্ধারিত ডাস্টবিন ব্যবহারের আহ্বান জানিয়ে বলেন, পরিচ্ছন্ন হাতিরঝিল গড়ে তুলতে নাগরিকদের অংশগ্রহণই সবচেয়ে বড় শক্তি।

তিনি আরও জানান, হাতিরঝিলকে আন্তর্জাতিক মানের নগর অবকাশকেন্দ্রে পরিণত করার লক্ষ্যে আধুনিক প্রযুক্তিনির্ভর নানা উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে বৃক্ষরোপণ, পর্যাপ্ত আলোকসজ্জা, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং অতিরিক্ত আনসার সদস্য মোতায়েনের মতো উদ্যোগে ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
পরিদর্শন শেষে সংশ্লিষ্টরা হাতিরঝিলের সৌন্দর্য, পরিবেশ ও শৃঙ্খলা রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সর্বস্তরের মানুষের দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।