ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৪১
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জের বানিয়াচংয়ে মাহফুজ মিয়া হত্যা মামলার প্রধান আসামি সিলেট থেকে গ্রেপ্তার

সত্যের কন্ঠ
জুলাই ৩, ২০২৬ ১:১৫ অপরাহ্ণ
পঠিত: 40 বার
Link Copied!

 

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পৈলারকান্দি এলাকার মাহফুজ মিয়া হত্যা মামলার প্রধান আসামি এহিয়া তালুকদারকে (৩৬) সিলেট থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯।

শুক্রবার (৩ জুলাই) র‍্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২ জুলাই রাতে র‍্যাব-৯-এর শায়েস্তাগঞ্জ ক্যাম্প ও সিপিএসসি সিলেটের যৌথ আভিযানিক দল সিলেটের মোগলাবাজার থানার দাউদপুর ইউনিয়নের মোগলাবাজার ত্রিমুখী পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‍্যাব জানায়, ২০২৫ সালের ২২ নভেম্বর রাতে ব্যক্তিগত কাজ শেষে বাড়ি ফেরার পথে বানিয়াচংয়ের বসন্তপুর পৈলারকান্দি এলাকায় পূর্ববিরোধের জেরে একদল হামলাকারী মাহফুজ মিয়া ও তার ভাইয়ের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় গুরুতর আহত মাহফুজ মিয়াকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে বানিয়াচং থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর র‍্যাব ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে।

র‍্যাব আরও জানায়, এর আগে ২০২৫ সালের ২২ ডিসেম্বর একই মামলার আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তার হওয়া এহিয়া তালুকদারকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।