ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৭
আজকের সর্বশেষ সবখবর

স্বামীর যাবতীয় সম্পত্তির অর্ধেক স্ত্রীর : ভারতের হাইকোর্ট

সত্যের কন্ঠ
জুন ২৬, ২০২৩ ৯:২৪ অপরাহ্ণ
পঠিত: 178 বার
Link Copied!

ভারতের হাইকোর্ট ঐতিহাসিক রায় দিয়েছেন নারীদের পক্ষে। এখন থেকে ভারতীয় নারীরা তাদের স্বামীর সম্পত্তির সমান অধিকার পাবেন। তাৎক্ষণি প্রতিক্রিয়ায় মুসলিম নেতারা বলেছেন, এটি ইসলাম ধর্মের সঙ্গে সাংঘর্ষিক।

ভারতের মাদ্রাজ হাইকোর্ট বলেন, তাদের কাজের কোনও নির্দিষ্ট সময় নেই। ৩৬৫ দিনে একদিনও তারা ছুটি পান না। পরিবার আর সংসারের জন্য হাসিমুখে পরিশ্রম করতে থাকেন, প্রত্যেকের যাবতীয় খুঁটিনাটির দিকে নজর রাখেন। এতকিছু করে কি পান গৃহবধূরা? সাম্প্রতিক এক মামলার রায় দিতে গিয়ে গুরুত্বপূর্ণ এই বিষয়টি তুলে ধরেন ।

রায় দিতে গিয়ে আদালত সাফ জানিয়েছে, পরিবারের অর্থাৎ স্বামীর যাবতীয় সম্পত্তিতে সমান অধিকার থাকবে গৃহবধূর। কারণ এই সম্পত্তি অর্জনের ক্ষেত্রে তাদের পরোক্ষভাবে অবদান থাকে এবং সেই অবদান অনস্বীকার্য। খবর সংবাদ প্রতিদিনের

এক দম্পতির বিবাদের মামলার রায় দিতে গিয়ে এ কথা জানিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। খবরে বলা হয়েছে, কান্নাইয়ান নায়ডু নামে এক ব্যক্তি তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছেন। ১৯৬৫ সালে তাদের বিয়ে হয়। দীর্ঘদিন বিদেশে কর্মরত ছিলেন তিনি। সেই সময় দেশে থেকে সংসারের হাল ধরেন তার স্ত্রী। কিন্তু কান্নাইয়ানের অভিযোগ, তার উপার্জিত অর্থ দিয়ে যা সম্পত্তি কেনা হয়েছিল সেগুলো আত্মসাৎ করতে চাইছেন স্ত্রী। এমনকি সম্পত্তি হাতানোর জন্য অন্যদের সাহায্যও নিয়েছেন স্ত্রী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।