ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৪৭
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে বিষ পান করিয়ে হত্যা মামলার একমাত্র আসামি সিলেট থেকে গ্রেফতার

সত্যের কন্ঠ
জুলাই ৪, ২০২৬ ৩:৫৩ অপরাহ্ণ
পঠিত: 41 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

সুনামগঞ্জের দিরাই উপজেলায় বিষ পান করিয়ে জয় মহাপাত্র (২০) নামে এক যুবককে হত্যার ঘটনায় এজাহারভুক্ত একমাত্র পলাতক আসামি আমিরুল ইসলাম (৫০)-কে সিলেট থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৯। শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৭:০৫টায় সিলেট মহানগরের শাহপরাণ থানাধীন শিবগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৯ সূত্রে জানা যায়, নিহত জয় মহাপাত্র দিরাই উপজেলার ভাঙ্গাডহর এলাকার বাসিন্দা। প্রায় দেড় মাস আগে তিনি আমিরুল ইসলামের কাছ থেকে ৫ হাজার ৫০০ টাকায় একটি পুরোনো মোবাইল ফোন কিনেছিলেন। এর মধ্যে ৫ হাজার টাকা পরিশোধ করলেও বাকি ৫০০ টাকা পরে দেওয়ার কথা ছিল।

গত ৮ জানুয়ারি সকালে ভাঙ্গাডহর এলাকার একটি কালভার্টের পাশে দুইজনের দেখা হলে আমিরুল বকেয়া ৫০০ টাকা দাবি করেন। তাৎক্ষণিক টাকা দিতে না পারায় তিনি জয় মহাপাত্রের কাছ থেকে মোবাইলটি নিয়ে নেন এবং বিকেলে তার দোকান থেকে সিম কার্ড নিয়ে যেতে বলেন। পরে বিকেলে জয় তার দোকানে গেলে দরজা বন্ধ করে তাকে মারধর করা হয় এবং একটি গ্লাসে বিষ মিশ্রিত পানি জোরপূর্বক পান করানো হয়। এরপর সিম কার্ড দিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

বাড়ি ফেরার পর জয় মহাপাত্র বারবার বমি করতে থাকলে পরিবারের সদস্যরা তাকে প্রথমে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯ জানুয়ারি সকালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে দিরাই থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তের ধারাবাহিকতায় র‍্যাব-৯ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত একমাত্র পলাতক আসামি আমিরুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।