আলেপ্পো ও হামার পর এবার সিরিয়ার আরেক গুরুত্বপূর্ণ কৌশলগত শহর হোমসের সীমান্তে পৌঁছেছে বিদ্রোহী গোষ্ঠীগুলো।
বিদ্রোহীদের নেতৃত্বাধীন হায়াত তাহরির আল শাম (এইচটিএস) শুক্রবার টেলিগ্রামে এক সংক্ষিপ্ত বার্তায় সরকারি বাহিনীকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। (সূত্র: রয়টার্স)
এইচটিএস দাবি করেছে, তারা হোমসের সীমান্তবর্তী শেষ গ্রামটি দখল করেছে। রাস্তান ও তালবিসে শহর নিয়ন্ত্রণে নিয়ে সামনে অগ্রসর হচ্ছে। তবে রুশ বাহিনী ওই দুই শহরের সঙ্গে হোমসের সংযোগকারী সেতুটি রাতের বোমাবর্ষণে ধ্বংস করেছে।
রাশিয়া-সিরিয়ার যৌথ অভিযানে এ অঞ্চলে অন্তত ২০ জন নিহত হয়েছে। পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কে শহর ছেড়ে পশ্চিমের দিকে পালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, হোমস সিরিয়ার উপকূলীয় অঞ্চল ও রাজধানী দামেস্কের মধ্যে সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ শহর। এটি হামা থেকে ৪৬ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।
