সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে জনরোষ ক্রমেই বাড়ছে। এই পরিস্থিতিতে বিদ্রোহীরা বাশারের বাবা হাফিজ আল-আসাদের একটি ভাস্কর্য ভেঙে ফেলেছেন। ঘটনাটির ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দামেস্কের শহরতলীতে থাকা ভাস্কর্যটি ভাঙা হয়। সেদিন বিক্ষুব্ধ জনতা “আল্লাহু আকবার” বলতে বলতে বিশেষ যন্ত্র ব্যবহার করে ভাস্কর্যটির মাথা খুলে ফেলে। পরে সেটি একটি ট্রাকে তুলে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়।
অন্যদিকে, শনিবার বিদ্রোহীরা একদিনে সিরিয়ার চারটি শহর—দারা, কুনিত্রা, সাওয়াদা এবং হোমস দখল করার পর রাজধানী দামেস্কের দিকে মনোযোগ দেয়।
বিদ্রোহীদের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল হাসান আবদুল গনি রোববার ভোররাতে জানান, তারা ইতোমধ্যে দামেস্কের আশপাশের এলাকাগুলো দখল করে ফেলেছেন এবং তাদের লক্ষ্য এখন রাজধানী দখল করা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
