ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:১৮
আজকের সর্বশেষ সবখবর

সিঙ্গাপুর যাচ্ছেন অপু বিশ্বাস

সত্যের কন্ঠ
আগস্ট ২৯, ২০২৩ ১০:৩১ অপরাহ্ণ
পঠিত: 207 বার
Link Copied!

সিঙ্গাপুর যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। আগামী ২ সেপ্টেম্বর সেখানে একটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

এ বিষয়ে গণমাধ্যমকে তিনি জানান, আগামী ১ সেপ্টেম্বর সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেবেন।

দেশটিতে বাংলাদেশ সোসাইটির উদ্যোগে কনসার্টের আয়োজন করা হচ্ছে। সেখানে একটি অনুষ্ঠানে যোগ দেবেন অপু। এতে আরও অংশ নেবেন সংগীতশিল্পী মনির খান, সৈয়দ অমি, আকাশ সেন, চিত্রনায়িকা আঁচল আঁখি, বেলী ও রাহি।

অপু বিশ্বাস অভিনীত সর্বশেষ ‘লাল শাড়ি’ সিনেমাটি গত ঈদে মুক্তি পায়। সরকারি অনুদানের সিনেমাটি অভিনয়ের পাশাপাশি প্রযোজনা করেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।