ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৪৭
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় ১,০৩৫ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

সত্যের কন্ঠ
জুলাই ২, ২০২৬ ১১:০৮ অপরাহ্ণ
পঠিত: 29 বার
Link Copied!

 

সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার মাঝ সখিপুর এলাকায় অভিযান চালিয়ে ১,০৩৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।

বৃহস্পতিবার (২ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতার ব্যক্তি হলেন মো. কবির হোসেন (৩৮)। তিনি দেবহাটা উপজেলার মাঝ সখিপুর এলাকার নওসের আলী সরদারের ছেলে।

র‍্যাব জানায়, অভিযানের সময় তার কাছ থেকে ১,০৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরে জব্দকৃত মাদকসহ তাকে দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

র‍্যাব-৬ জানিয়েছে, অবৈধ অস্ত্র, মাদক ও চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।