ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৫৬
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকের ওপর সন্ত্রাসীদের অতর্কিত হামলা

সত্যের কন্ঠ
আগস্ট ৬, ২০২৩ ৯:৫৫ অপরাহ্ণ
পঠিত: 299 বার
Link Copied!

রূপগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসীদের অতর্কিত হামলার শিকার হয়েছেন সাংবাদিক বিপ্লব হাসান।

শনিবার (৫আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গোলাকান্দাইল চৌরাস্তায় সাংবাদিকের নিজ শীতলক্ষ্যা নামক বাস কাউন্টারে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় রবিবার রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টায় উপজেলার গোলাকান্দাইল চৌরাস্তায় শীতলক্ষ্যা নামক বাস কাউন্টারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক বিপ্লব হাসানকে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে সন্ত্রাসীরা। এমন কর্মের ন্যায় সঙ্গত কারণ জানতে চাইলে সন্ত্রাসীরা তাকে চর-থাপ্পর ও কিল-ঘুষিসহ লাঠি দিয়ে এলোপাথারীভাবে আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। এ সময় সাংবাদিক বিপ্লব হাসানের আর্তচিৎকারে লোকজন এগিয়ে এলে অজ্ঞাত সন্ত্রাসীরা পালিয়ে যায়।

সাংবাদিক বিপ্লব হাসান জানান, তাকে হামলার আগে যাত্রী বেশে একজন মহিলা আসেন এবং তার সাথে ওই সন্ত্রাসীর একজন আসে এবং উল্টাপাল্টা কথা বলতে থাকে তখন কথার ন্যায় সঙ্গত কারণ জানতে চাইলে তার উপর হামলা করার জন্য আরও তিনটি মোটরসাইকেলে করে ৯জন সন্ত্রাসী এসে দলবদ্ধভাবে হামলা চালায় এবং বলে তুই কাউন্টার চালাবি আমাদের টাকা না দিয়ে। তুই সাংবাদিক বলে কি হবে চাঁদা ছাড়া কাউন্টার চলবে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।