ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:১৩
আজকের সর্বশেষ সবখবর

ষড়যন্ত্র হচ্ছে, ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে: খন্দকার মোশাররফ

সত্যের কন্ঠ
ডিসেম্বর ৬, ২০২৪ ২:০৭ অপরাহ্ণ
পঠিত: 75 বার
Link Copied!

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে পতিত স্বৈরাচার সরকার পালিয়ে গিয়ে একটি দেশে (ভারত) আশ্রয় নিয়েছে। সেখান থেকে তারা দেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র চালাচ্ছে। বর্তমানে ছোটখাটো বিষয়েও ষড়যন্ত্র করা হচ্ছে। এই সরকারকে ব্যর্থ করার জন্য সব ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে এবং দেশকে রক্ষা করতে হবে।

শুক্রবার (৬ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছেন। কিন্তু আজ কিছু হিন্দু সম্প্রদায়ের লোক, বিশেষ করে ভারতের প্ররোচনায়, একটি সমস্যা তৈরি করছে এবং আমাদের সুনাম নষ্ট করার চেষ্টা করছে। এর মূল উদ্দেশ্য হলো দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা।

আলোচনায় তিনি আরও বলেন, বর্তমান সরকার আন্দোলনের ফসল এবং এটি একটি অন্তর্বর্তীকালীন ও নিরপেক্ষ সরকার। আমরা এ সরকারকে সমর্থন করি, তবে এর দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া। নির্বাচন সুষ্ঠু করতে হলে প্রয়োজনীয় সংস্কার ও একটি রোডম্যাপ প্রণয়ন করা উচিত।

সাবেক মন্ত্রী, ডাকসুর সাবেক ভিপি এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিবসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।