ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৪৬
আজকের সর্বশেষ সবখবর

শাহবাগে ৪০ লাখ টাকার জাল নোটসহ চারজন গ্রেফতার

সত্যের কন্ঠ
জুন ২৮, ২০২৬ ৪:১৪ অপরাহ্ণ
পঠিত: 34 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

রাজধানীর শাহবাগ এলাকা থেকে ৪০ লাখ টাকার জাল নোট উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহবাগ থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন নাফিজ আহম্মেদ (২৬), মো. রহমত উল্লাহ (২৬), ইয়াকুব আলী চৌধুরী (৩৯) এবং রুবেল (৪২)।

শাহবাগ থানা সূত্রে জানা যায়, শনিবার (২৭ জুন) রাত আনুমানিক ৭টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে শাহবাগ থানাধীন মোতালিব প্লাজার পঞ্চম তলার একটি দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চারজনকে গ্রেফতার করা হয় এবং তাদের হেফাজত থেকে ৪০ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।