ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:০৫
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় ৮ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১

সত্যের কন্ঠ
জুলাই ১৭, ২০২৬ ৮:০৫ অপরাহ্ণ
পঠিত: 22 বার
Link Copied!

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি :
যশোরের শার্শা উপজেলায় বাক ও শারীরিক প্রতিবন্ধী দম্পতির ৮ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধায় ঘটনাটি ঘটেছে যশোরের শার্শা উপজেলার কৃষ্ণপুর গ্রামে। গ্রেপ্তারকৃত নুরুল হক নুরু (৪০) উপজেলার কৃষ্ণপুর গ্রামের দক্ষিণপাড়ার মৃত শামসুল হকের ছেলে।

মামলার এজাহারের বরাতে পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুটির বাবা ও মা উভয়ই বাক ও শারীরিক প্রতিবন্ধী। গত ১৬ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযুক্ত নুরুল হক নুরু শিশুটিকে নিজের দোচালা টালির ঘরে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটি কান্নাকাটি করলে ধর্ষক নুরুল হক পালিয়ে যায়। পরে বিষয়টি স্বজনরা জানতে পারলে তার চাচি রুপা খাতুন বাদি হয়ে শুক্রবার (১৭ জুলাই) শার্শা থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার পরপরই শার্শা থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের শাড়াতলা বাজার এলাকা থেকে অভিযুক্ত নুরুল হক নুরুকে গ্রেপ্তার করে।

শার্শা থানার পরিদর্শক (তদন্ত) খোন্দকার শাহ্ আলম বলেন, অভিযোগের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করি। তথ্যপ্রযুক্তির সহায়তায় শার্শা ডিহি ইউনিয়নের শাড়াতলা বাজার থেকে মামলার আসামি নুরুল হক নুরুকে গ্রেপ্তার করি। আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।