ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:০২
আজকের সর্বশেষ সবখবর

শান্তিপূর্ণ নির্বাচনে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা

সত্যের কন্ঠ
নভেম্বর ১৯, ২০২৫ ৩:৩৯ অপরাহ্ণ
পঠিত: 43 বার
Link Copied!

ফেব্রুয়ারির নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দময় করতে সশস্ত্র বাহিনীর সহযোগিতা কামনা করেছেন প্রধান উপদেষ্টা। বুধবার (১৯ নভেম্বর) মিরপুরের সামরিক বাহিনীর কমান্ড ও স্টাফ কলেজে গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে সামরিক বাহিনী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। ডিএসসিএসসির আন্তর্জাতিক সুনামেরও প্রশংসা করেন ড. ইউনূস।

এবারের কোর্সে বিদেশি ৫৮ জনসহ মোট ৩১১ জন অফিসার গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। তরুণ অফিসারদের অর্জিত জ্ঞান দেশ ও জাতির কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

অনুষ্ঠানে সরকারের উপদেষ্টারা, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।