ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:২৭
আজকের সর্বশেষ সবখবর

র‍্যাব-৯ ও বিজিবির যৌথ অভিযানে সিলেটে ৩২ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কসমেটিক্স উদ্ধার

সত্যের কন্ঠ
জুন ২৭, ২০২৬ ১০:৫৪ অপরাহ্ণ
পঠিত: 47 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

র‍্যাব-৯ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর যৌথ অভিযানে সিলেটের গোলাপগঞ্জ থেকে আনুমানিক ৩২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানকৃত শাড়ি ও কসমেটিক্স উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-৯ সূত্রে জানা যায়, গত ২৬ জুন রাত আনুমানিক ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিএসসি, সিলেট এবং সিলেট ৫২ বিজিবির একটি যৌথ আভিযানিক দল গোলাপগঞ্জ থানাধীন শাহপরাণ সেতু টোল প্লাজা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ৬০৬ পিস বিভিন্ন ধরনের ভারতীয় শাড়ি, ১ হাজার ২০০ পিস Indian Ultra Cream, ২ হাজার ৪০০ পিস Emulsion Cream এবং একটি পিকআপ উদ্ধার করা হয়। জব্দকৃত এসব চোরাচালানকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ টাকা।

র‍্যাব জানায়, অভিযানকালে উদ্ধারকৃত পণ্য ও পিকআপের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

উদ্ধারকৃত ভারতীয় শাড়ি, কসমেটিক্স ও পিকআপ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।