ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:২৪
আজকের সর্বশেষ সবখবর

“র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে ৩ জনকে ৬ লক্ষ টাকা জরিমানা, বিপুল পরিমাণ নকল খাদ্যপণ্য ও তামার তার জব্দ”

সত্যের কন্ঠ
জুন ৯, ২০২৬ ১০:১০ অপরাহ্ণ
পঠিত: 80 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

রাজধানীর কেরানীগঞ্জ ও কদমতলী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনজনকে মোট ৬ লক্ষ টাকা জরিমানা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। একই সঙ্গে বিপুল পরিমাণ নকল খাদ্যপণ্য ও অবৈধভাবে উৎপাদিত তামার তার জব্দ করা হয়েছে।

রোববার (৯ জুন ২০২৬) র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আবু হাসান-এর নেতৃত্বে এবং র‌্যাব-১০-এর সহযোগিতায় ডিএমপির কদমতলী থানাধীন সবুজবাগ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে বিএসটিআই অনুমোদনবিহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের মোড়কে নকল ও ভেজাল খাদ্যপণ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় মো. শাহিন রেজা (৪১) ও মো. ইদ্রিস আলী (৫৭)-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২ লক্ষ টাকা করে মোট ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বিপুল পরিমাণ নকল খাদ্যপণ্য জব্দ ও ধ্বংস করা হয়।

অপর একটি পৃথক অভিযানে কদমতলী এলাকায় মো. তারেকুল ইসলাম (৪৬)-কে অবৈধভাবে তামার তার উৎপাদনের দায়ে একই আইনে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। এ সময় প্রায় ১ হাজার ৭৭৮ কেজি তামার তার জব্দ করা হয়।

র‌্যাব জানিয়েছে, জনস্বার্থে ভেজাল ও প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে অনুসরণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।