ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৩৯
আজকের সর্বশেষ সবখবর

র‍্যাবের অভিযানে ২৪ দিন পর অপহৃত ব্যক্তি উদ্ধার, অপহরণকারীদের পরিকল্পনা ভেস্তে গেল

সত্যের কন্ঠ
জুন ২৮, ২০২৬ ৯:১৭ অপরাহ্ণ
পঠিত: 38 বার
Link Copied!

টানা ২৪ দিন নিখোঁজ থাকার পর অপহৃত মো. ইমতিয়াজ আলম (৫২)-কে নিরাপদে উদ্ধার করেছে র‍্যাব-১৫। র‍্যাবের দাবি, ধারাবাহিক গোয়েন্দা নজরদারি ও সাঁড়াশি অভিযানের চাপে অপহরণকারীরা তাকে ছেড়ে দিতে বাধ্য হয়।

রোববার (২৮ জুন) র‍্যাব-১৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, উদ্ধার হওয়া মো. ইমতিয়াজ আলম নীলফামারীর সৈয়দপুরের বাসিন্দা হলেও বর্তমানে কক্সবাজার সদর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে বসবাস করেন।

র‍্যাব জানায়, গত ৪ জুন রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে অপহরণ করে। পরে তার স্ত্রীর অভিযোগের ভিত্তিতে উখিয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়।

মামলার পর থেকেই অপহৃত ব্যক্তিকে উদ্ধারে র‍্যাব-১৫-এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে। গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সম্ভাব্য বিভিন্ন আস্তানায় ছদ্মবেশে অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাবের ভাষ্য অনুযায়ী, অভিযানের ধারাবাহিক চাপে অপহরণকারীরা একপর্যায়ে ভিকটিমকে ছেড়ে দেয়। পরে রোববার বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিটে মো. ইমতিয়াজ আলম নিজেই র‍্যাব-১৫-এর হোয়াইক্যং ক্যাম্পে উপস্থিত হন।

বর্তমানে তিনি সুস্থ ও আশঙ্কামুক্ত রয়েছেন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে উখিয়া থানার পান বাজার পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে।

তবে অভিযানের সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।