ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৪০
আজকের সর্বশেষ সবখবর

“রাষ্ট্রপতি কুচকাওয়াজে বিমানবাহিনীর আধুনিক সক্ষমতা ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে বক্তব্য রাখলেন বিমানবাহিনী প্রধান”

সত্যের কন্ঠ
মে ২১, ২০২৬ ৯:৪৮ অপরাহ্ণ
পঠিত: 40 বার
Link Copied!

 

স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা বাংলাদেশ বিমানবাহিনী বহু প্রতিকূলতা পেরিয়ে আজ আধুনিক, সুসংগঠিত ও সক্ষম বাহিনীতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

বৃহস্পতিবার (২১ মে) সকালে যশোরের বাংলাদেশ বিমানবাহিনী একাডেমিতে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশের আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিমানবাহিনী দুর্যোগ মোকাবেলা, উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ এবং বেসামরিক প্রশাসনকে সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বাংলাদেশের আকাশসীমা রক্ষা করা বিমানবাহিনীর পবিত্র দায়িত্ব উল্লেখ করে তিনি আরও বলেন, একটি বিশ্বাসযোগ্য এয়ার ডিফেন্স সক্ষমতা শুধু সামরিক শক্তির প্রতীক নয়, বরং জাতীয় সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং জনগণের নিরাপত্তার অন্যতম ভিত্তি। ভবিষ্যৎ যুদ্ধের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি ও প্রযুক্তিগত উৎকর্ষ অর্জনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে বিমানবাহিনী প্রধান গ্র্যাজুয়েটিং অফিসারদের মধ্যে পদক ও ফ্লাইং ব্যাজ প্রদান করেন। এ বছর ৫ জন নারী অফিসার ক্যাডেটসহ মোট ৪১ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন।

কুচকাওয়াজ শেষে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য ফ্লাইপাস্ট, অ্যারোবেটিক ডিসপ্লে এবং প্যারাট্রুপারদের দৃষ্টিনন্দন প্যারা জাম্পিং প্রদর্শনী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।