ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৪৮
আজকের সর্বশেষ সবখবর

রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

সত্যের কন্ঠ
আগস্ট ৫, ২০২৫ ১:২৯ অপরাহ্ণ
পঠিত: 238 বার
Link Copied!

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টার প্রফেসর মুহাম্মদ ইউনূস।

 

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আজ (মঙ্গলবার) রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতারে ভাষণটি একযোগে সম্প্রচার করবে।

এদিকে, প্রধান উপদেষ্টা আজ (মঙ্গলবার) বিকেল ৫টায় সব রাজনৈতিক দলের প্রতিনিধি, জুলাই শহিদ পরিবারের প্রতিনিধি ও আহত যোদ্ধাদের উপস্থিতিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন।

 

সেদিন ঢাকা থেকে দুটি ফোন যায় দিল্লিতে, সামনে এলো সেই কথোপকথন
এ ছাড়া এদিন জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউয়ে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।