ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৫৫
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ীতে ১ হাজার ৫০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সত্যের কন্ঠ
জুলাই ৪, ২০২৬ ৪:০৩ অপরাহ্ণ
পঠিত: 34 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৩ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ১ হাজার ৫০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

র‍্যাব-১০ সূত্রে জানা যায়, শনিবার (৪ জুলাই) সকাল আনুমানিক ৮:৪৫টায় র‍্যাব-১০-এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন মনোরমা সিনেমা হল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১ হাজার ৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ১৫ হাজার টাকা।

অভিযানে মোছা. বন্যা বেগম (২৮) ও পিংকি আক্তার (৩০) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে র‍্যাব জানতে পারে, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে হেরোইনসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।