ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:১৫
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর জুরাইনে ইয়াবা-গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

সত্যের কন্ঠ
জুলাই ২০, ২০২৬ ৩:৪২ অপরাহ্ণ
পঠিত: 21 বার
Link Copied!

রাজধানীর কদমতলী থানার জুরাইন বাগানবাড়ি এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭২ হাজার ৭০০ টাকা মূল্যের ইয়াবা ও গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

রোববার (১৯ জুলাই) রাতে পরিচালিত অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মো. জাবেদ (৪০)। তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ও ১২৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, জাবেদ দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।