ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:১৭
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর উত্তরায় ভয়াবহ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ১০

সত্যের কন্ঠ
মার্চ ৬, ২০২৬ ৪:১৮ অপরাহ্ণ
পঠিত: 36 বার
Link Copied!

রাজধানীর উত্তরা সংলগ্ন কামারপাড়ায় একটি বাসায় রহস্যজনক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ ১০ জন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার (৬ মার্চ) ভোরে এই ঘটনা ঘটে।

দগ্ধদের মধ্যে একই পরিবারের তিনজন করে দুই পরিবারের ছয়জন রয়েছেন। তাদের মধ্যে ৩ বছর বয়সী রোজা নামের এক শিশু রয়েছে। এছাড়াও, সোনিয়া আক্তার নামের একজনের দেহের ১০০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছে বার্ন ইন্সটিটিউট।

আগুন লাগার পর তাদের সবাইকেই উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। বর্তমানে তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।