ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৪৩
আজকের সর্বশেষ সবখবর

যেভাবে গ্রেপ্তার করছে, স্কুল-কলেজকে কারাগার বানাতে হবে : ব্যারিস্টার মাহবুব

সত্যের কন্ঠ
নভেম্বর ২৬, ২০২৩ ৪:২৪ অপরাহ্ণ
পঠিত: 325 বার
Link Copied!

বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, যেভাবে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার ও সাজা দেওয়া হচ্ছে, তাতে স্কুল-কলেজকে গেজেট করে কারাগার বানাতে হবে।

আজ রোববার (২৬ নভেম্বর) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এসব কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মাহবুব উদ্দিন খোকন আরও বলেন, দীর্ঘদিনের মামলা যেগুলো পড়েছিল, নির্বাচন সন্নিকটে আসার পরেই সেসব মামলায় নেতাকর্মীদের গ্রেপ্তার ও সাজা দিচ্ছে। তারা হয়তো ভাবছে এদেরকে সাজা দিলেই বোধ হয় আন্দোলন থেমে যাবে। কিন্তু কতজনকে আটকাবেন তারা। ৩০০-৪০০-৫০০, কোটি কোটি মানুষকে সাজা দেওয়ার বিধান তো নেই।

মাহবুব উদ্দিন খোকন বলেন, সাজা দিতে হলে কোথায় রাখবে। কারাগারে জায়গা ছিল ৪৩ হাজার। সেখানে এখন বন্দি সংখ্যা লাখ ছাড়িয়েছে। যেভাবে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার ও সাজা দেওয়া হচ্ছে তাতে স্কুল-কলেজকে গেজেট করে কারাগার বানাতে হবে। এর সবকিছুই নির্বাচনি ষড়যন্ত্রের একটি অংশ।

মাহবুব উদ্দিন খোকন আরও বলেন, জাতীয় সম্পদ আইনশৃঙ্খলা বাহিনীকেও তারা ব্যবহার করছে। বিএনপির নেতাকর্মীরা ফসলের ক্ষেতে ও জঙ্গলে ঘুমাচ্ছে। তবু তারা আত্মসমর্পণ করছে না। এই অনৈতিক সরকারের কাছে তারা আত্মসমর্পণ করবে না।

আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত নিয়ে সাংবাদিকদের আরেক প্রশ্নের উত্তরে বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা কোনো ম্যাটার করে না। এটা তাদের ভোট চুরির নীলনকশা ছাড়া আর কিছুই না। জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।