ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৪৬
আজকের সর্বশেষ সবখবর

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ডাকাত দলের সক্রিয় সদস্য বাবুল গ্রেফতার

সত্যের কন্ঠ
জুলাই ৫, ২০২৬ ২:৪৫ অপরাহ্ণ
পঠিত: 42 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং দস্যুতাসহ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. বাবুল ওরফে বাবু (৩৮)-কে গ্রেফতার করেছে র‍্যাব-৪।

র‍্যাব সূত্রে জানা যায়, শুক্রবার (৩ জুলাই) দুপুরে ঢাকা মহানগরীর রূপনগর থানাধীন ইস্টার্ন হাউজিং এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত বাবুল আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরে চুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ধামরাই থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়। পরে জামিনে মুক্তি পেয়ে তিনি বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

র‍্যাব আরও জানায়, মামলার তদন্ত শেষে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত বাবুলকে দস্যুতাসহ হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। তবে তিনি পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরবর্তীতে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে র‍্যাব-৪ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

র‍্যাবের তথ্যমতে, গ্রেফতারকৃত বাবুলের বিরুদ্ধে হত্যা, চুরি, দস্যুতা, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে মোট ছয়টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।