ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:১৮
আজকের সর্বশেষ সবখবর

যাত্রাবাড়ীতে ৮ হাজার পিস ইয়াবাসহ চার মাদক কারবারি গ্রেফতার

সত্যের কন্ঠ
জুন ২৭, ২০২৬ ৮:৪৯ অপরাহ্ণ
পঠিত: 31 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ৮ হাজার পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়। গ্রেফতারকৃতরা হলেন কেরামা চাকমা (৩৮), লাউমং চাকমা (৪৪), লেড়াইয়া চাকমা (২৪) এবং চামিয়া চাকমা (২৯)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডি সার্কেলের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে যাত্রাবাড়ী থানাধীন মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় অস্থায়ী মাদকবিরোধী চেকপোস্ট বসানো হয়। শনিবার (২৭ জুন) ভোর আনুমানিক ৪:৩০টায় রাঙ্গামাটি থেকে ঢাকাগামী সৌদীয়া সিল্কি পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে চার যাত্রীর কাছ থেকে ৮ হাজার পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাদের গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা পরস্পরের আত্মীয় এবং পারস্পরিক যোগসাজশে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তারা রাঙ্গামাটি থেকে ইয়াবা এনে রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন বলে তদন্তে প্রাথমিকভাবে জানা গেছে।

উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।