ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:১৭
আজকের সর্বশেষ সবখবর

“যশোরে চাঞ্চল্যকর হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেফতার করেছে র‌্যাব-৬”

সত্যের কন্ঠ
জুন ১১, ২০২৬ ২:৪৯ অপরাহ্ণ
পঠিত: 56 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

যশোরের কোতোয়ালী মডেল থানাধীন কিসমত নওয়াপাড়া এলাকা থেকে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬, যশোর ক্যাম্প।

র‌্যাব সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) রাত ১২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬-এর একটি আভিযানিক দল কিসমত নওয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মনিরামপুর থানার চাঞ্চল্যকর এনামুল ইসলাম (৫৫) হত্যা মামলার মূলহোতা হিসেবে অভিযুক্ত রাব্বি (২২) ও রাকিবকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, ভিকটিম এনামুল ইসলাম ও গ্রেফতারকৃতরা একই এলাকার বাসিন্দা ছিলেন। গত ৬ জুন ২০২৬ তারিখে আসামি রাব্বি ভিকটিমের নাতনিকে স্কুল থেকে ফেরার পথে উত্যক্ত করলে ভিকটিম তাকে বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

এর জের ধরে ৮ জুন ২০২৬ রাত ৯টা ১০ মিনিটের দিকে স্মরণপুর জামতলা মোড় থেকে বাড়ি ফেরার পথে এনামুল ইসলামকে পথরোধ করে চাপাতি ও চাকু দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টা ১৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের পরিবার মনিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পরবর্তীতে র‌্যাবের গোয়েন্দা তৎপরতায় ৭২ ঘণ্টার মধ্যে দুই আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়।

গ্রেফতারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মনিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৬।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।