ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:২৭
আজকের সর্বশেষ সবখবর

মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক নারী আসামি গ্রেপ্তার

সত্যের কন্ঠ
জুন ২৭, ২০২৬ ৩:২৭ অপরাহ্ণ
পঠিত: 44 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি রোজিনা বেগম (৩৬)-কে কক্সবাজারের টেকনাফ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১৫ সূত্রে জানা যায়, গত ২৬ জুন দিবাগত রাত আনুমানিক ১২:১০টায় র‍্যাব-১৫-এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি আভিযানিক দল টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মহিলা র‍্যাব সদস্যের সহায়তায় দীর্ঘদিনের পলাতক ও সাজাপ্রাপ্ত আসামি রোজিনা বেগমকে গ্রেপ্তার করা হয়। তিনি টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা পশ্চিমপাড়ার বাসিন্দা।

র‍্যাব জানায়, রোজিনা বেগমের বিরুদ্ধে নরসিংদী থানায় ২০২১ সালে দায়ের হওয়া একটি মাদক মামলায় আদালত তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(গ) উপধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। সাজা ঘোষণার পর থেকেই তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।