ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:১২
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব ইজতেমার তারিখ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সত্যের কন্ঠ
নভেম্বর ৪, ২০২৪ ৫:২৩ অপরাহ্ণ
পঠিত: 182 বার
Link Copied!

আগামী বছর (২০২৫) বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি, এবং দ্বিতীয় পর্ব হবে ৭, ৮ ও ৯ ফেব্রুয়ারি।

সোমবার (৪ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে তাবলিগের দুই পক্ষের সাথে বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানান। বৈঠকে মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা উপস্থিত ছিলেন, তবে মাওলানা জুবায়েরের প্রতিনিধিরা অনুপস্থিত ছিলেন।

উপদেষ্টা জানান, পূর্বের মতো বিশ্ব ইজতেমার জন্য দুটি স্লট নির্ধারণ করা হয়েছে। তাবলীগ জামাতের আলেমদের সঙ্গে গঠনমূলক আলোচনা হয়েছে এবং প্রয়োজন হলে আবারও আলোচনা হবে। তিনি আরও বলেন, “আমরা আলেমদের মধ্যে কোনো বিভেদ চাই না।”

বৈঠকে বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ, মাঠ হস্তান্তর ও প্রস্তুতি, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, বিদেশি মেহমানদের ভিসা প্রদান, ভিভিআইপিদের নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণ, ইজতেমার মাঠ ও আশেপাশের এলাকা নিয়ন্ত্রণ, কন্ট্রোল রুম স্থাপন, বিদ্যুৎ ও পানি সরবরাহ, বিশেষ ট্রেন-বাস সার্ভিস, ভাসমান ব্রিজ নির্মাণ, দুর্যোগ প্রতিরোধ ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসা, অস্থায়ী দোকান ব্যবস্থাপনা, স্বাস্থ্যসম্মত খাবারের মান নিয়ন্ত্রণ, যাতায়াত সুবিধা, অশ্লীল পোস্টার ও ব্যানার অপসারণ, আখেরি মোনাজাতের দিন যানজট নিরসন, ফলোআপ সভার তারিখ নির্ধারণ, এবং অন্যান্য কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

বৈঠকে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ (অব.), জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।