ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:১৩
আজকের সর্বশেষ সবখবর

বিকেলে রাজধানীতে বিএনপির পদযাত্রা

সত্যের কন্ঠ
জুন ২৩, ২০২৩ ১:০৫ অপরাহ্ণ
পঠিত: 215 বার
Link Copied!

১০ দফা দাবিতে আজ শুক্রবার (২৩ জুন) রাজধানীতে পদযাত্রা করবে বিএনপি। দলটির সহযোগী সংগঠন শ্রমিক দলের উদ্যোগে এ পদযাত্রার আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২৩ জুন) জুমার নামাজের পর বাড্ডার শাহজাদপুর সুবাস্তু টাওয়ারের সামনে থেকে এই পদযাত্রা শুরু হবে।

বিষয়টি নিশ্চিত করে, বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিকেল ৩টার দিকে পদযাত্রা অনুষ্ঠিত হবে। সুবাস্তু টাওয়ার সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে মালিবাগ আবুল হোটেলের সামনে এসে শেষ হবে।

পদযাত্রাপূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।