ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৫৫
আজকের সর্বশেষ সবখবর

“বাল্যবিবাহ”

সত্যের কন্ঠ
আগস্ট ৮, ২০২৩ ১১:৫৯ পূর্বাহ্ণ
পঠিত: 202 বার
Link Copied!

 মোঃ দেলোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধি :  ষোলঘর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে নীলা নামের (১৩) বছরের এক নাবালিকাকে বিয়ে দেওয়ার চেষ্টা করার প্রস্তুতি চলাকালীন সময় মোঃ দেলোয়ার হোসেন ও তার সহকর্মীদের নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হোন, নাবালিকা নীলার মা ও খালা কে বিয়ের বিষয়ে জিজ্ঞাসা করলে তারা অস্বীকার করেন।

কিন্তু তথ্য সূত্র মতে,ঘটনাস্থলে গিয়ে দেখা যায় বিয়ের পরিপূর্ণ প্রস্তুতি চলছে এবং নাবালিকা নীলাকে জিজ্ঞেস করলে বলেন , আমি মাদ্রাসার ছাত্রী আমাকে জোরপূর্বক ভাবে বিয়ে দেওয়া হচ্ছে আমি আরও লেখাপড়া করতে চাই।

আরো খোঁজ নিয়ে জানা যায় যে,কেওটখালির সাজ্জাদ হোসেন নামের ছেলের সাথে নাবালিকার নীলার বিয়ে ঠিক হয়েছে,আজ তারা ঢাকা গিয়ে বিয়ের কাজটি সম্পন্ন করবেন বলে জানা যায়।

এ বিষয়ে শ্রীনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কান্তা ম্যাডামকে বিষয়টি অবহিত করা হয়, তাৎক্ষণিক চেয়ারম্যান ও ৬ নং ওয়ার্ডের মেম্বারকে ঘটনাস্থলে গিয়ে আইনগত ব্যবস্থা নিতে বলেন এবং ভবিষ্যতে এ ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সকল ধরনের পদক্ষেপ নেবেন বলে শ্রীনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কান্তা জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।