ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:০৬
আজকের সর্বশেষ সবখবর

বাজারে এলো পাঁচ টাকার নতুন নোট

সত্যের কন্ঠ
মে ১৯, ২০২৬ ১০:৩২ অপরাহ্ণ
পঠিত: 26 বার
Link Copied!

বাজারে এলো ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’- শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের পাঁচ টাকা মূল্যমানের কারেন্সি নোট। মঙ্গলবার ( ১৯ মে) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পাঁচ টাকার এই নোটের সম্মুখভাগের বামপাশে ঢাকার তারা মসজিদ ও মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি এবং পিছন ভাগে গ্রাফিতি-২০২৪ এর ছবি মুদ্রিত আছে। অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার স্বাক্ষরিত ৫ টাকা মূল্যমান কারেন্সি নোটটির আকার নির্ধারণ করা হয়েছে, ১১৭ মিমি × ৬০ মিমি।

এছাড়া, নোটে জলছাপ হিসেবে রয়েছে ‘রয়েল বেঙ্গল টাইগারের মুখ’-এর নিচে উজ্জ্বল ইলেকট্রোটাইপ জলছাপ ‘5’ এবং ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম’। নোটটিতে রয়েছে হালকা গোলাপী রঙের আধিক্য। পাশাপাশি, নোটের বামদিকে বিদ্যমান ২ মি. মি. চওড়া নিরাপত্তা সুতাটি নোটের কাগজের ভেতর প্রবিষ্ট যা আলোর বিপরীতে ধরলে উভয় দিক হতে দেখা যায় এবং নোটের সম্মুখভাগের নীচের গ্লিউইশ প্যাটার্নের উপরের অংশে মাইক্রো পয়েন্ট হিসেবে আনুভূমিকভাবে অসংখ্য ‘BANGLADESH’ মুদ্রিত রয়েছে।

এই নোটটি আজ মঙ্গলবার (১৯ মে) থেকে প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে। নতুন ডিজাইন ও বৈশিষ্ট্যের ৫ টাকা মূল্যমান নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সকল কাগুজে নোট এবং ধাতব মুদ্রাও যথারীতি চালু থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।