দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো: এনামুর রহমান বলেছেন, বর্তমান সরকার প্রতিবন্ধীবান্ধব সরকার।
তিনি বলেন, জাতীয় কর্মপরিকল্পনায় প্রতিবন্ধীদের অধিকার আদায়সহ তাদের সহযোগিতায় নানা পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে।
প্রতিমন্ত্রী রাজধানীর গুলশানে একটি মোটেলে আজ (বুধবার) সকালে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে দুর্যোগকালে প্রতিবন্ধীদের নিয়ে করণীয় প্রজেক্ট ইনসেপশন মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।
সংস্থার চেয়ার পারসন মহুয়া পালের সভাপতিত্বে এবং সংস্থার নির্বাহী পরিচালক এলবার্ট মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন, ডিজঅ্যাবেল চাইল্ড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাসরীন জাহান, প্রকল্প নিয়ে পরিচিতি প্রদান করেন নবলোক পরিষদের নির্বাহী পরিচালক কাজী রাজিব ইকবাল।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
