আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানা এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ১টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, ফটিকছড়ি থানাধীন ১৩ নং লেলাং ইউনিয়নের গোপালঘাট্টা এলাকায় কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে ১৬ জুন ২০২৬ ইং তারিখ রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে র্যাব-৭ এর একটি আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে।
র্যাবের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ২/৩ জন ব্যক্তি ঝোপঝাড়ের ভেতর দিয়ে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত স্থানসহ আশপাশ এলাকায় তল্লাশি চালিয়ে ১৩ নং লেলাং ইউনিয়নের গোপালঘাট্টা মেইন গেট হতে আনুমানিক ১০০ গজ উত্তরে পাকা রাস্তার পাশে ঝোপের মধ্যে কালো রঙের টিস্যু কাপড়ে মোড়ানো একটি শপিং ব্যাগ থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফটিকছড়ি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
