চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি কনটেইনারবাহী লরি উল্টে প্রাইভেট কারকে চাপা দেয়।
৪০ ফুট দৈর্ঘ্যের কনটেইনার ছিল। কনটেইনারসহ লম্বা লরিটি প্রাইভেট কারের ওপর পড়ে। প্রাইভেট কারে থাকা কারও তেমন সমস্যা হয়নি। সবাই অক্ষত অবস্থায় ছিল। তবে কারচালক সামান্য আহত হয়েছেন। তাকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে উপজেলার বাংলাবাজার এলাকায় ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। কন্টেইনারের চাপা পড়ে গাড়িটি দুমড়েমুচড়ে গেলেও চালকসহ ৬ যাত্রী প্রাণে বেঁচে গেছেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং পুলিশ এসে ঘণ্টাখানেকের চেষ্টায় বেলা ১১টার দিকে ক্রেন দিয়ে লরি এবং কনটেইনারটি সরিয়ে নেয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
