ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:০৫
আজকের সর্বশেষ সবখবর

পরকিয়া সম্পর্কের জেরে হত্যা: কিশোরগঞ্জে স্বামী-স্ত্রী গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি

সত্যের কন্ঠ
জুন ৫, ২০২৬ ১০:৫০ অপরাহ্ণ
পঠিত: 50 বার
Link Copied!


কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরকিয়া সম্পর্কের জেরে প্রেমিককে হত্যার ঘটনায় স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে এবং তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পিবিআই সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২ জুলাই কুলিয়ারচর এলাকায় জাহাঙ্গীর নামের এক ব্যক্তিকে নিখোঁজ হওয়ার পরদিন ঘাসের জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের মা দিলুয়ারা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

প্রথমে থানা পুলিশ মামলাটি তদন্ত করলেও কোনো সাফল্য না পাওয়ায় পরবর্তীতে পিবিআই তদন্তভার গ্রহণ করে। তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে দুইজনকে শনাক্ত করা হয়।

তদন্তে উঠে আসে, নিহত জাহাঙ্গীরের সঙ্গে হুসনা খাতুনের পূর্ব থেকেই পরকিয়া সম্পর্ক ছিল। ঘটনার দিন বিষয়টি নিয়ে দ্বন্দ্বের জেরে হুসনার স্বামী শহীদ মিয়া (৪৮) ক্ষুব্ধ হয়ে জাহাঙ্গীরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে পুলিশ হুসনা খাতুনকে ১ জুন এবং শহীদ মিয়াকে ৪ জুন গ্রেফতার করে। পরবর্তীতে তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

মামলার তদন্ত কার্যক্রম এখনো চলমান রয়েছে বলে জানিয়েছে পিবিআই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।