ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪৩
আজকের সর্বশেষ সবখবর

নিষিদ্ধ সংগঠনকে নিশ্চিহ্ন করতে না পারা সরকারের ব্যর্থতা: ইসলামী আন্দোলন

সত্যের কন্ঠ
জুলাই ১৮, ২০২৫ ৪:৩৮ অপরাহ্ণ
পঠিত: 52 বার
Link Copied!

গোপালগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার প্রতিবাদ ও ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস খোলার অনুমতি বাতিলসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেটে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে শুধু গোপালগঞ্জ থেকে নয় পুরো বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করতে হবে। এক বছর অতিবাহিত হলেও এই নিষিদ্ধ সংগঠনকে নিশ্চিহ্ন করতে না পারা সরকারের ব্যর্থতা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার কারণে এই হামলার ঘটনা ঘটেছে বলেও মন্তব্য করেন তারা।

দলটির মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতিতেই নির্বাচন হতে হবে। এটি হলে সংসদে সব দলের প্রতিনিধিত্ব থাকবে। এই পদ্ধতি না চাওয়া দলগুলো দেশে আবারও ফ্যাসিবাদ কায়েম করতে চায়। এ সময় ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।