ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০৪
আজকের সর্বশেষ সবখবর

নির্মাণাধীন ছাত্রাবাসে কাজ করতে গিয়ে রশি ছিঁড়ে পড়ে ২ শ্রমিক নিহত,আহত ১

সত্যের কন্ঠ
আগস্ট ২৫, ২০২৩ ৩:৫৫ অপরাহ্ণ
পঠিত: 193 বার
Link Copied!

শামীম আহমেদ, পাবনা জেলা প্রতিনিধিঃ-

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ১২ তলা ছাত্রাবাসে কাজ করতে গিয়ে রশি ছিঁড়ে পড়ে দুই নির্মাণ শ্রমিক নিহত ও একজন আহত হয়েছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলো: চাপাইনবাবগঞ্জের চর বাসুদেবপুর বাগানপাড়া এলাকার আজিজুর রহমানের ছেলে তুহিন (২৫), রাজশাহী জেলার গোদাগাড়ীর বিগ্রাম ঘন্টি গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে আসাদুল আলী (২৭) এবং আহত রবিউল আওয়াল চাপাইনবয়াবগঞ্জের পন্ডিতপাড়ার চরঅনুপনগর এলাকার নয়ন আলীর ছেলে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, শুক্রবার সকালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন শেখ রাসেল ছাত্রাবাসের কাজ করার সময় রশি ছিঁড়ে পড়ে গিয়ে ঘটনাস্থলেই একজন মারা যায়, আর আহত দুই জনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরেক জন মারা যায়।
আঁখিনূর ইসলাম রেমন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।