ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০৭
আজকের সর্বশেষ সবখবর

নিখোঁজ তিন কিশোরীকে মোহাম্মদপুর থেকে উদ্ধার করেছে পল্লবী থানা পুলিশ

সত্যের কন্ঠ
জুন ৫, ২০২৬ ১০:৪৯ অপরাহ্ণ
পঠিত: 44 বার
Link Copied!

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় নিখোঁজ তিন কিশোরীকে উদ্ধার করেছে।

পুলিশ জানায়, নিখোঁজ সংক্রান্ত জিডির ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার (৫ জুন) রাত ৩টা ৫ মিনিটে মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান এলাকার একটি বাসা থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতরা হলো— মানহা হাসিব রাইসা (১৭), দিপীকা (১৭) এবং দিপীকার ছোট বোন দিয়া (১৩)।

থানা সূত্রে জানা যায়, গত ১ জুন বিকেলে তারা বাসা থেকে বের হয়ে আর ফিরে না আসায় পরিবারের পক্ষ থেকে পল্লবী ও তেজগাঁও শিল্পাঞ্চল থানায় পৃথক জিডি করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, দিপীকা ও মানহার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং পারিবারিকভাবে বিষয়টি নিয়ে বাধা থাকায় তারা পরিকল্পিতভাবে বাসা ছাড়ে। পরে তারা মোহাম্মদপুর এলাকার একটি ভাড়া বাসায় অবস্থান নেয়।

উদ্ধারের পর তিন কিশোরীকে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।