ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৪৪
আজকের সর্বশেষ সবখবর

নাচনমহল ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনায় তৃণমূলের ভরসা কবির মোল্লা

সত্যের কন্ঠ
জুলাই ৪, ২০২৬ ১১:১৪ অপরাহ্ণ
পঠিত: 251 বার
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি:

দলের দুঃসময়ে মাঠে ছিলেন,সুসময়েও ব্যক্তি-স্বার্থে যাননি। এমন ত্যাগের রাজনীতির কারণেই ঝালকাঠির নলছিটি উপজেলার ৭নং নাচনমহল ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রে এসেছেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কবির মোল্লা।

দীর্ঘদিন ধরে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনকে সক্রিয় রেখেছেন তিনি। স্থানীয় নেতাকর্মীদের দাবি, রাজনৈতিক প্রতিকূল সময়ে যখন অনেকে নিষ্ক্রিয়, তখনও কবির মোল্লা মাঠে থেকে দলকে ঐক্যবদ্ধ রেখেছেন। ওয়ার্ডে ওয়ার্ডে নিয়মিত সাংগঠনিক সভা, মতবিনিময় এবং সামাজিক কর্মসূচির মাধ্যমে তিনি দলের ভিত্তি শক্ত করেছেন বলে জানান স্থানীয়রা।

সমর্থকদের ভাষ্য, বিএনপি সরকার গঠনের পরও তিনি দলীয় পদ-পদবি বা ব্যক্তিগত সুবিধা নেওয়ার চেষ্টা করেননি। বরং নিজস্ব অর্থায়নেই দলীয় কার্যক্রম ও বিভিন্ন মানবিক উদ্যোগ চালিয়ে যাচ্ছেন। এ কারণে তৃণমূল থেকে সাধারণ মানুষ পর্যন্ত তার গ্রহণযোগ্যতা বেড়েছে।
ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মতে, সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকায় কবির মোল্লা ইতোমধ্যে মানুষের আস্থা অর্জন করেছেন। তার নেতৃত্বে ইউনিয়নে দলীয় ঐক্যও সুদৃঢ় হয়েছে।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেলে তিনি বিপুল ভোটে জয়ী হবেন এবং ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় বড় ভূমিকা রাখবেন—এমনটাই প্রত্যাশা নাচনমহল ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও তৃণমূল নেতাকর্মীদের।

এ বিষয়ে মোঃ কবির মোল্লা বলেন, “দলের চরম দুর্দিনে নিজ অর্থায়নে সব দলীয় কর্মসূচি বাস্তবায়ন করেছি। সরকার গঠনের পরও ভাগ-বাটোয়ারার রাজনীতিতে জড়াইনি। এখনো নিজস্ব অর্থায়নে সামাজিক, সাংগঠনিক ও মানবিক কাজ চালিয়ে যাচ্ছি।”

তিনি আরও বলেন, “দলের জন্য আমার দীর্ঘদিনের ত্যাগ ও শ্রম আছে। সবসময় ন্যায়ের পক্ষে ছিলাম। সাধারণ মানুষের ভালোবাসা পেয়েছি। দলের নীতি-নির্ধারকরা বিষয়টি বিবেচনা করলে নাচনমহল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন পাব বলে আশাবাদী, ইনশাআল্লাহ।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।