ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:১৭
আজকের সর্বশেষ সবখবর

নতুন আইজিপি আলী হোসেন ফকির

সত্যের কন্ঠ
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ৫:২৪ অপরাহ্ণ
পঠিত: 86 বার
Link Copied!

পুলিশের অতিরিক্ত আইজিপি ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর প্রধান মো. আলী হোসেন ফকিরকে পদোন্নতি দিয়ে নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা আলী হোসেন ফকিরের বাড়ি বাগেরহাট জেলায়।

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক কারণে প্রথমে তিনি চাকরি হারান। পরে দ্বিতীয় দফায় তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

তবে মুহাম্মদ ইউনূসর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে আইনি প্রক্রিয়ায় তিনি পুনর্বহাল হন। এসপি পদে দায়িত্ব ফিরে পাওয়ার পর তাকে সুপারনিউমারারি হিসেবে ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়।

পরবর্তীতে গত বছরের ১১ আগস্ট তিনি অতিরিক্ত আইজিপি (দ্বিতীয় গ্রেড) পদে উন্নীত হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।