ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:২৮
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে ৭৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সত্যের কন্ঠ
জুলাই ৫, ২০২৬ ২:৪৯ অপরাহ্ণ
পঠিত: 30 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

দিনাজপুর জেলার কাহারোলে অভিযান চালিয়ে ৭৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩০ হাজার ৬০০ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩।

র‍্যাব সূত্রে জানা যায়, শনিবার (৪ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৬:০০টায় র‍্যাব-১৩-এর সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল দিনাজপুর জেলার কাহারোল থানাধীন পূর্ব সাদিপুর গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে মো. সোহেল রানা (২৯)-এর বসতবাড়ির পেছনে খড়ের গাদার মধ্যে লুকিয়ে রাখা ৭৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে মাদক ব্যবসার কাজে ব্যবহৃত নগদ ৩০ হাজার ৬০০ টাকা জব্দ করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত সোহেল রানা একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দিনাজপুর থেকে মাদক সংগ্রহ করে রংপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় লাখ টাকা।

এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।