বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসন থেকে মনোনয়নপত্র তুলেছেন তার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। রোববার (২৮ ডিসেম্বর) সকালে সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে মনোয়নপত্র সংগ্রহ করেন তিনি।
এদিকে, তারেক রহমান এবং তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের পরিচয়পত্র প্রস্তুত হয়েছে। গতকাল শনিবার রাতে ইসির এনআইডি উইং এ তথ্য নিশ্চিত করেছে। তবে চূড়ান্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভূক্ত করার আবেদন আজ রোববার চূড়ান্ত হবে।
আইন অনুযায়ী, কমিশন সভার অনুমোদনের পরই ভোটার তালিকায় তারেক রহমান ও জাইমা রহমানের নাম উঠবে। এরপর মনোনয়নপত্র তোলা এবং দাখিলের জন্য একদিন সময় পাওয়া যাবে। ঢাকা-১৭ আসনের গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ডে ভোটার হতে আবেদন করেছেন তারা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
