ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৫০
আজকের সর্বশেষ সবখবর

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০৬, দায়ের ৫০ মামলা

সত্যের কন্ঠ
জুলাই ৭, ২০২৬ ৩:০০ অপরাহ্ণ
পঠিত: 29 বার
Link Copied!

 

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৫০টি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৫ জন, লালবাগ বিভাগে ৩৬ জন, ওয়ারী বিভাগে ৩১ জন, মতিঝিল বিভাগে ৪৫ জন, তেজগাঁও বিভাগে ৫৯ জন, মিরপুর বিভাগে ১২০ জন, গুলশান বিভাগে ৩২ জন, উত্তরা বিভাগে ৪৩ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে ১ কেজি ২১৫ গ্রাম গাঁজা, ২ হাজার ২৯০ পিস ইয়াবা, দরজা-জানালায় ব্যবহৃত বিভিন্ন আকারের ১৫টি পুরাতন অ্যালুমিনিয়াম ফ্রেমের টুকরা, একটি চাকু, একটি অ্যান্টি কাটার, পাঁচটি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল এবং নগদ ৮ হাজার ৩৫০ টাকা উদ্ধার করা হয়।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় দেশীয় অস্ত্র ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।